শনিবার চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৫
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভা করতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার রাতে চট্টগ্রামে যাবেন তিনি। পরদিন রবিবার ৭টি রাজনৈতিক প্রোগ্রামে অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে "পলিসি ডায়ালগ" মতবিনিময় সভা করবেন। বেলা ১১টায় পলোগ্রাউন্ড ময়দান সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রামে, কুমিল্লার সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি, নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠ সমাবেশ করবেন।

এর আগে সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। ২২ জানুয়ারি টানা ১৬ ঘণ্টায় ৭টি সমাবেশ শেষ করে গভীর রাতে ঢাকায় ফেরেন তিনি। এদিন দুপুর সাড়ে ১২টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশ করেন।

এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা ও নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার রুপগঞ্জের গাউসিয়ায় নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনাকে বিদায় মেসির, শেষ হলো দুই দশকের মহাকাব্য
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা