প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ২২:৩২
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ-সুবিধা দিচ্ছে। নির্বাচন কমিশনকে বলবো, নিরপেক্ষ ভূমিকা পালন করতে। সবাইকে সমান সুযোগ দেওয়া হোক।

শুক্রবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, একটি দল প্রচারণা শুরুই করেছে আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন। যেখানে মাইক ও সাউন্ডবক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেওয়া আছে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। অথচ তারা আচরণবিধি লঙ্ঘন করে রাত আটটার পরও নির্বাচনি প্রচারণ চালাচ্ছেন। অথচ কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আমাদের কমিশন সম্পর্কে যে ধারণা— পক্ষপাত্বি করা, সেটাই তারা করে যাচ্ছে।

সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সেনাবাহিনীর সদস্যদের কেন্দ্রের বাইরে রাখার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে সিভিল এডমিনিস্ট্রেশনের ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে। অথচ ৫ আগস্টের পরেই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি দেওয়া আছে। নির্বাচন কমিশনকে এই বিধি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।

প্রচারণায় অসম প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে কালার পোস্টার, রাতভর মাইকিং দেখছি। এতে অন্যরা পিছিয়ে পড়ছে। বরং যারা আচরণবিধি মানছে তাদের শাস্তি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি মিডিয়ার দলীয়করণ হয়েছে। এর ফলাফল কী হয় সেটাও দেখেছি। সরাসরি মিডিয়ার দায়িত্বে থেকেও একটা পার্টির পক্ষে কেউ কেউ প্রচারণা চালাচ্ছেন। আমরা বিশ্বাস করি, যারা মিডিয়াতে কাজ করেন তারা সব দলের ঊর্ধ্বে থেকে কাজ করবেন। তারা যদি তা না করেন তবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি