ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৬, ২০:০৭
অ- অ+

ঢাকা-১১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম বলেছেন, এই দেশ কোনোভাবেই আর ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার হতে দেওয়া হবে না। যদি কেউ প্রশাসন ব্যবহার করে বা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, এটা শেখ হাসিনার একদলীয় বাংলাদেশ নয়, যেখানে প্রশাসন দিয়ে ক্ষমতা দখল করা যাবে। এ দেশ জনগণের, ক্ষমতার মালিক জনগণ।

রবিবার রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন ড. এম এ কাইয়ুম। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে এলাকাটি উৎসবমুখর হয়ে ওঠে।

গণসংযোগকালে ড. এম এ কাইয়ুম বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। দিনের ভোট রাতে, আর রাতের ভোট দিনে গণনা করা হয়েছে। জনগণের রায় ছিনিয়ে নিয়ে কায়েম করা হয়েছে এক ফ্যাসিবাদী শাসনব্যবস্থা।

তিনি আরও বলেন,এই নির্বাচন জনগণের জন্য একটি ঐতিহাসিক সুযোগ। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনাকে বিদায় মেসির, শেষ হলো দুই দশকের মহাকাব্য
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা