সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:০৫
অ- অ+

সারা দেশে এক বছরে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে মোট ১ হাজার ৯০৮ কোটি ২৮ লাখ টাকা সমমূল্যের চোরাচাল পণ্য উদ্ধার করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাচালান পণ্য উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬৪টি পিস্তল, ২টি সাবমেশিনগান (এসএমজি), ১৯টি হ্যান্ড গ্রেনেড, ১০টি রাইফেল, ৩টি রিভলভার, ৫৬টি বিভিন্ন প্রকার গান, ১ হাজার ৫০৯ রাউন্ড গোলাবারুদ, ৫৭টি ম্যাগাজিন, ৮টি মর্টার শেল, ৭৩ হাজার ১০০টি সীসার গুলি, ২০ দশমিক ০৫ কেজি গান পাউডার, ৪টি মাইন, ৭৯টি হাতবোমা, ৪০টি পেট্রল বোমা, ১৭৮টি ককটেল এবং ২৫টি অন্যান্য ধরনের অস্ত্র।

চোরাচালান পণ্যের তালিকায় রয়েছে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ ও ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য। এ ছাড়া বিপুল পরিমাণ পোশাক, কসমেটিকস, ইমিটেশন গহনা, চিনি, চা পাতা, পেঁয়াজ, কষ্টিপাথরের মূর্তি, মোবাইল ফোন, চকলেট, গরু এবং বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেন এবং ১ কোটি ৪৭ লাখ ১৪ হাজার ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও দেশি-বিদেশি মদ, ফেনসিডিল, গাঁজা, নেশাজাতীয় উত্তেজক ইনজেকশন ও ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়।

এদিকে মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।

(ঢাকাটাইমস/২৭ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার