জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৭
অ- অ+

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি কঠিন বাঁকে দাঁড়িয়ে আছে, ১২ তারিখ বাঁক পরিবর্তনের দিন। আল্লাহ তায়ালার গোলামি যারা করে তারা কালো মেঘ দেখলে ভয় পায় না। আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে শেরপুরে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা মা-বোনদের কাপড় খুলে নিতে চায় তারা পশুর চেয়েও খারাপ। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, মায়েদের গায়ে হাত দিলে বাংলাদেশ বিস্ফোরিত হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে তুচ্ছ শান্তির জন্য হানাহানি হবে না, নোংরা ঘটনা ঘটবে না। রাজনীতির নাম যদি মানুষ খুন হয় সেই রাজনীতি আমরা ঘৃণা করি।

এদিকে, গত ২৮ জানুয়ারি বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়। আজ দুপুরে রেজাউল করিমের কবর জেয়ারত করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে সিআইডি
সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা