সব ধর্মালম্বীদের সমান অধিকার নিশ্চিত করবে বিএনপি: হাবিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪৩
অ- অ+

সব ধর্মালম্বীর মানুষ সমান অধিকার পাবে- বিএনপি এমন একটি বাংলাদেশ চায় বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন, যেখানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার । জনগণের ভোটে ক্ষমতায় আসলে বিএনপি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবে।

রবিবার রাজধানীর মেরাদিয়া হিন্দু পল্লীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম।

এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, তিনি এমপি হলেও যা পাবেন, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন ।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই গর্ব করে বলতে পারবেন তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আমিও সেই সুবিধা পাই।’ ভোট, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, জন্মের পর থেকে তিনি এই এলাকাতেই বসবাস করছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এলাকার অনেক নেতৃবৃন্দের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগের থেকেই তিনি এই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল ।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইদের নিয়ে সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারে।

এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তুলতে চান উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো সময় জনগণ তাঁর সঙ্গে দেখা করে দাবি ও সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন এবং তিনিও বারবার মানুষের কাছে যাবেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী