যারা মায়েদের সম্মান করে না, আল্লাহ তাদের অপমানিত করেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪
অ- অ+

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা মায়েদের সম্মান করেন না, আল্লাহ তাদের অপমানিত করেন।

মঙ্গলবার গাজীপুরে নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, শিল্প এলাকার মানুষের সুবিধায় কাজ করবে জামায়াত। সবার প্রতি ইনসাফ করা হবে। শিল্প এলাকাকে শিল্পের মতোই সাজানো হবে, যাতে শ্রমিক ভাই ও বোনেরা সম্মানের সঙ্গে কাজ করতে পারেন। মা-বোনদের বেতনবৈষম্য আর থাকবে না। মায়েদের শিশুর বয়স দুই থেকে আড়াই বছর না হওয়া পর্যন্ত তাঁরা পাঁচ ঘণ্টা কাজ করবেন। বাকি সময় সন্তানকে দেবেন। এর দায়িত্ব সরকারকে নিতেই হবে। মায়ের সংখ্যা বুঝে প্রতিষ্ঠানে শিশুদের জন্য ডে-কেয়ার রাখার ব্যবস্থা করা হবে।

শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা—রাজনীতির এই পদ্ধতি পাল্টে দেওয়া হবে। সব শ্রেণি-পেশার মানুষ যাতে ক্ষমতায় আসতে পারেন, সে ব্যবস্থা করব। গাজীপুরের পানি, গ্যাস, থাকা-খাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে সমস্যা। কিন্তু গাজীপুর বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব রাখছে।

তরুণদের নিয়ে জামায়াতের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে অসম্মানিত করব না, কাজ তুলে দেব। যুবসমাজের হাতে দেশ তুলে দেওয়া হবে। তারা সামনে এগিয়ে নিয়ে যাবে দেশকে। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশ ও জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে রাজনৈতিক দলের, জনগণের উন্নয়ন হয়নি। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। নেতাদের টাকা হু হু করে বেড়েছে।

পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি। জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার আমাদের। অন্য দলও সেই প্রতিশ্রুতি দেয়, কিন্তু ঋণখেলাপিদের নিয়ে তারা চলে। আগে তাদের আশ্রয় দেওয়া বন্ধ করুন।

এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অন্য আরেকটি দল (বিএনপি) ক্ষমতায় গেলে নিরাপদে কেউ থাকতে পারবে না। ব্যবসায়ী থেকে শুরু করে সব পেশার লোক অশান্তিতে থাকবেন। ভোট বুঝে নিতে হবে, ভোট ডাকাত আসলে ছেড়ে দেওয়া হবে না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি