ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ বাতিল করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১৩
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে প্রচারাভিযান শেষ করে আগামী রবিবার রাজধানী ঢাকায় একটি কেন্দ্রীয় সমাবেশ করার কথা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। তবে উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রচারণার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ওই কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার পর আগামী ৮ তারিখের কেন্দ্রীয় সভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা ও গণসংযোগে অংশ নেবেন। এসব এলাকায় নির্বাচনী প্রচারণাকে আরও জোরদার করতেই ঢাকা মহানগরীতে কেন্দ্রীয় যে জনসভা করার পরিকল্পনা ছিল, তা আপাতত স্থগিত করা হয়েছে।

রিজভী বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও জনসমর্থন আদায় এখন আমাদের প্রধান লক্ষ্য। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি