ভাইরাল নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫
অ- অ+

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে মির্জা আব্বাসের কাছে হেরেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে নিজ সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোরআনের আয়াত সম্বলিত এক পোস্টে তিনি এ আহ্বান জানান। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পোস্টে নাসীরুদ্দিন লিখেন, হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের হয়ে ভোটযুদ্ধে লড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস থাকায় নানা কারণেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি।

তবে নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন বিএনপির এই হেভিওয়েট নেতা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাটহাজারীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪ পিস্তল ও পেনগান উদ্ধার, গ্রেপ্তার ৩
ঐতিহ্যবাহী কান্তনগর মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
বর্ণাঢ্য র‍্যালি ও জনসভায় সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগে ক্যান্টিনবয় কারাগারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা