সার্কভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্যের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানাবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের আসন্ন শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত সকল রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা—South Asian Association for Regional Cooperation (সার্ক)–এর সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রপ্রধানদের কাছেও আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হবে।
বিএনপি নেতারা জানিয়েছেন, আঞ্চলিক সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বিদেশি অতিথিদের উপস্থিতি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































