নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৩২ নিহত, বহু মানুষ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯
অ- অ+

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে শনিবার বন্দুকধারীদের হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা’র।

নাইজার রাজ্যের বোরগু এলাকায় মোটরসাইকেলে আসা বন্দুকধারীরা এ তাণ্ডব চালায়। টুঙ্গা-মাকেরি গ্রামে হামলার সময় অন্তত ৬ জন নিহত হন এবং কিছু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। পরে কনকোসো গ্রামে হামলা চালিয়ে বিক্ষিপ্ত গুলিবর্ষণের মাধ্যমে কমপক্ষে ২৬ জনকে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বলা হয়েছে, গ্রামে থানায় আগুন লাগানো হয়েছে এবং বেশীরভাগ বাড়ি ধ্বংস করা হয়েছে।

একটি মানবাধিকার সংস্থার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপি-কে জানিয়েছেন, কনকোসোয় নিহতের সংখ্যা ৩৮ জনে পৌঁছেছে। নিহতদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও, বন্দুকধারীরা কিছু নারীকে অপহরণ করেছে।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে নিরাপত্তা সংকট দীর্ঘদিনের সমস্যা। আইএসআইএল সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্ন সশস্ত্র দলগুলি নিপীড়ন, অপহরণ ও মুক্তিপণের জন্য মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। কনকোসোর পরে হামলা চালানো পিসা গ্রামে পুলিশ স্টেশনও পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একজনকে হত্যা করা হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ।

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন হামলাটি নিশ্চিত করেছেন এবং বলেছে, "এ ধরনের সশস্ত্র হামলা সম্প্রদায়ের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।"

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, রাজধানীতে পরীক্ষার্থীদের বিক্ষোভ
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা