যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলায় ৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২
অ- অ+

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা থামেনি। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নতুন করে হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে দক্ষিণ লেবাননেও একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ গাজার খান ইউনিসে হামলায় ৫ জন এবং উত্তর গাজার আল-ফালুজা এলাকায় তাঁবুতে হামলায় আরো ৪ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা’র।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, উত্তর গাজার একটি ভবনে কয়েকজন সশস্ত্র ব্যক্তি প্রবেশের পর হামলা চালানো হয়েছে, এতে দু’জন নিহত হয়েছে। এছাড়া হলুদ রেখা অতিক্রম করার সময় একজনকে ‘তাৎক্ষণিক হুমকি’ হিসেবে হত্যা করা হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অস্ত্র ও লঞ্চার সংরক্ষণের গুদামে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, গাজার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সেই থেকে ইসরায়েল প্রায় দেড় হাজারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে ৫৯১ ফিলিস্তিনি নিহত ও ১,৫৯০ জন আহত হয়েছেন। এর আগে নিষিদ্ধ থার্মোবারিক অস্ত্র ব্যবহার করে ২,৮৪২ জন ফিলিস্তিনি ‘বাষ্পীভূত’ হয়ে মারা গেছেন।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা