মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মেঘমল্লার বসুকে আজ শুক্রবার দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সোহরাওয়ার্দী মেডিক্যালে চিকিৎসাধীন মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জুবেল। তবে কেন তিনি এই কাজ করেছেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































