মশার তীব্র উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭| আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫২
অ- অ+

ঢাকা ও দেশের অন্যান্য শহরে মশার তীব্র উপদ্রব জনজীবন বিপর্যস্ত করছে। শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, জলাবদ্ধতা ও গরম আবহাওয়ার কারণে মশার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ দিনরাত মশার কামড়ের হাত থেকে মুক্তি পাচ্ছেন না। মশার কামড় থেকে বিভিন্ন রকমের রোগ হতে পারে। ম্যালেরিয়া, ডেঙ্গু, টুলারোমিয়া, জাপানিজ এনকেফেলাইটিস, বার্মা ফরেস্ট ফিভারের মতো রোগের আশঙ্কা বেড়ে যায় মশার কামড়ে।

শহরের ঘরবাড়ি, রোড ও আবাসিক এলাকার প্রতিটি জায়গায় মশার ঘনত্ব বেড়ে গেছে। বিশেষ করে রাজধানীর উত্তরা, মিরপুর, পল্লবী, রমনা, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, মগবাজার, ইস্কাটন, রাজাবাজার, যাত্রাবাড়িসহ বিভিন্ন অঞ্চলে রাতের পর মশার উপদ্রব প্রবল। বাসিন্দারা জানাচ্ছেন, ঘর বন্ধ করলেও মশা ভিতরে ঢুকে পড়ছে, মশারি টানানো বা কয়েল ব্যবহারও সবসময় কার্যকর হচ্ছে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি বেড়ে যেতে পারে। তবে প্রধান সমস্যা তৈরি করছে কিউলেক্স-এডিস মশা, যা রাতে মানুষকে আক্রমণ করছে। মশার এই উপদ্রব মানসিক চাপ বাড়াচ্ছে এবং গৃহস্থালির খরচও বৃদ্ধি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, শীত স্বল্পকালীন হওয়া, জলাবদ্ধতা ও শহরের নর্দমা বন্ধ থাকা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এছাড়া নির্বাচনের সময় সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম শিথিল হওয়ায় মশার বিস্তার বেড়েছে।

নাগরিকরা বলছেন, রাতের ঘুম শান্তিতে কাটানো দুষ্কর হয়ে পড়েছে। ঘরে থাকা সত্ত্বেও মশার কামড় থেকে মুক্তি পাচ্ছেন না। কেউ কেউ মশারি, কয়েল ও স্প্রে ব্যবহার করলেও স্বস্তি মিলছে না।

এই পরিস্থিতি নাগরিকদের দৈনন্দিন জীবনকে অস্বস্তিকর করেছে এবং স্বাস্থ্য ও মানসিক চাপ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক বোঝাও বাড়াচ্ছে।

সন্ধ্যা নামলেই নগরজুড়ে কায়েম হয় মশার রাজত্ব। তবে মশা নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখতে পাচ্ছে না নগরবাসী। নগর কর্তৃপক্ষ নিয়মিত ওষুধ ছিটানোর কথা বললেও ওষুধে কাজ হয় না।

মশার বংশবিস্তার রোধ না করা গেলে দুর্ভোগের পাশাপাশি সামনের দিনগুলোতে হুমকির মুখে পড়বে জনস্বাস্থ্যও।

(ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী