পল্টনে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০

রাজধানীর পল্টন থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জনকে গ্রেপ্তার করেছে পল্টন থানা পুলিশ।
মঙ্গলবার থানা পুলিশের একাধিক টিম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাঈম ইসলাম রাফি (২১), মো. দেলোয়ার বেপারী (৫৬), রাকিব হাসান (২০), মো. সৌরভ (১৮), মো. জালাল মিয়া (৪৩), বিজয় (১৮), মো. আলমগীর হোসেন (৫০), মো. মাসুদ (৩৫), মো. মিলন (২১), মো. রুবেল (১৮), মো. শাহ আলম (৩৬), মো. মেহেদী হাসান (৩০), মো. শাহীন (৫০), মো. সোহেল (২৭), মো. আলী হোসেন (৩৫), মো. শহিদুল (৩০), মো. স্বাধীন (২০), মো. সেলিম (২৬), চাদনী (২০) ও ফাতেমা বেগম (১৯)।
থানা সূত্রে জানা যায়, তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













