জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪
অ- অ+

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিয়েছে জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত জানান।

প্রধানমন্ত্রী এ সময় জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অসুস্থতার খোঁজখবর নেন।

উল্লেখ্য, সাক্ষাৎ ও আমন্ত্রণ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার