ক্রীড়াঙ্গণের উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর আমিনুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৩
অ- অ+

দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াঙ্গণের উন্নয়ন সাধনে সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি খাতের, বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। দেশের সব ফেডারেশন সমানভাবে আর্থিক সচ্ছল নয়। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনারা প্রতিটি খেলার সাথে যুক্ত থাকুন এবং নিয়মিত স্পন্সরশিপের মাধ্যমে ক্রীড়াঙ্গনের অবিচ্ছেদ্য অংশীদার হোন।

খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন ও ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের একটি নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচিটি পবিত্র ঈদুল ফিতরের পরপরই দেশব্যাপী শুরু করা হবে।

সভায় উপস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীবৃন্দ ক্রীড়া মন্ত্রণালয়ের এই উদ্যোগকে স্বাগত জানান। ক্রীড়া ব্যাক্তিত্ব প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দেশের ক্রীড়াঙ্গণকে বিশ্বমানে উন্নীত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার