দুটি কিডনিই নষ্ট

অসুস্থ নুসরাতের চিকিৎসায় পাশে দাড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮
অ- অ+

দুটি কিডনি নষ্ট হয়ে অসুস্থ হওয়া নুসরাত জাহান নিশার পাশে দাড়ালেন বিএনপি'র চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার"- এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শনিবার রাজধানীর উত্তরা ১০নং সেক্টরের রানাভোলা মেইনরোডের ধরঙ্গারটেক এলাকায় নুসরাতের বাসায় সাক্ষাৎ করতে যায় 'আমরা বিএনপি পরিবার'- এর উপদেষ্টা আবুল কাশেম সহ একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি নুসরাতের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় যুবদল নেতা মিরাজ আজিম, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, চিকিৎসা সহায়তা চেয়ে বেশ কিছু দিন পুর্বে নুসরাত জাহান নিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যা বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয় এবং তারই প্রেক্ষিতে 'আমরা বিএনপি পরিবার'- সংগঠনটি চিকিৎসা সহায়তা নিয়ে যায়।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আইজিপির বক্তব্য সম্পূর্ন বেআইনি’
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী