খামেনিকে হত্যা, নিজেদের অবস্থান তুলে ধরলো চীন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ১৯:৪৫
অ- অ+

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

আজ রবিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোন আলাপে ওয়াং ই বলেন, একটি সার্বভৌম দেশের নেতাকে হত্যা এবং শাসন পরিবর্তনের আহ্বান আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ওয়াং ই ইরান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান তুলে ধরে বলেন, অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে, দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরতে হবে এবং একতরফা পদক্ষেপের বিরুদ্ধে যৌথভাবে অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রও ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনায় ‘কঠোর নিন্দাজানিয়েছেন।

মুখপাত্র বলেন, এই হত্যাকাণ্ড ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার গুরুতর লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের লক্ষ্য ও নীতিমালার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক বিধিবিধানের ওপর আঘাত।

তিনি বলেন, ‘চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে।একই সঙ্গে তিনি ‘অবিলম্বে সামরিক অভিযান বন্ধেরআহ্বান জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা