ইরানের সঙ্গে সংঘাতে ৩ মার্কিন সেনা নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৬, ২১:৪৯
অ- অ+

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে তিনজন মার্কিন সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানে চলমান অভিযানে তিন সেনা নিহত ও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাত এবং মাথায় আঘাত পেয়েছেন। তারা বর্তমানে সুস্থ হয়ে পুনরায় কর্তব্যে ফেরার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। অভিযান এখনো চলছে এবং আমাদের পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘পরিস্থিতি বর্তমানে পরিবর্তনশীল। তাই পরিবারের প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের নিহত সেনাদের পরিচয়সহ বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করছি না। নিকটাত্মীয়দের অবহিত করার ২৪ ঘণ্টা পর এসব তথ্য জানানো হবে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করে, তারা মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো রণতরীতে আঘাত হানেনি বলে দাবি করেছেন এক মার্কিন কর্মকর্তা।

সূত্র: আল-জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা