ইরানের ব্যালিস্টিক মিসাইল জেরুজালেমে আঘাত হানল

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ মার্চ ২০২৬, ০৯:২০
অ- অ+

ইসরায়েলের জেরুজালেমে ইরান একটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত হেনেছে। খবর আল জাজিরা’র।

হামলার আগে পূর্ব জেরুজালেমে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এরপর অল্প সময়ের মধ্যেই একটি মিসাইল এসে নির্দিষ্ট এলাকায় আঘাত হানে। ঘটনাস্থল থেকে আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল ছয় দিনের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে শহরটির প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে রয়েছে, যদিও ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

পবিত্র এই শহরেই অবস্থিত ইসলামের অন্যতম প্রধান ধর্মীয় স্থাপনা আল-আকসা মসজিদ, যা ইসলামের প্রথম কিবলা হিসেবে পরিচিত। মক্কা ও মদিনার পর জেরুজালেম মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান।

সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এখন পর্যন্ত এ হামলার বিষয়ে ইসরায়েল বা ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/২ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফ্রান্স-স্পেন সেমিফাইনাল আজ, ফাইনালের পথে এগিয়ে কে? জানালো সুপার কম্পিউটার
রকারোলা ম্যালওয়্যারের ভয়ংকর ফাঁদ, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার, মামলা ৪১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা