ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রমাণ মেলেনি: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ১৮:০২
অ- অ+

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দেশটিতে হামলা চালালেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানায় মস্কো।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল হামলা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ দেখেনি রাশিয়া।

তিনি বলেন, ‘আমরা এখনও এমন কোনো প্রমাণ দেখছি না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল—যা ছিল এই যুদ্ধের প্রধান, এমনকি একমাত্র অজুহাত।’

তিনি আরও বলেন, ইরানের ওপর হামলার প্রভাব পুরো অঞ্চলজুড়ে পড়ছে। আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতি ও নানা দুর্ভোগের মুখে পড়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকাতেই এই যুদ্ধ প্রয়োজন ছিল।

তবে ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, মার্কিন-ইসরাইলি হামলা ছিল উসকানিবিহীন আগ্রাসন।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। তবে ২০১৮ সালে ইরানের সঙ্গে করা পারমাণবিক সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। চুক্তিতে সই করার তিন বছরের মাথায় সে সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা ও রয়টার্স।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন