ইরানের হামলার ভয়ে দ্রুত সাইপ্রাসে ডেস্ট্রয়ার ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ০০:৩৫| আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০০:৩৮
অ- অ+

ইরান হামলা করতে পারে এমন ভয়ে—সাইপ্রাসে দ্রুত কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য। এছাড়া দেশটি অঞ্চলটিতে বিমান প্রতিরক্ষা ডেস্ট্রয়ার এইচএমএস ড্রাগনও মোতায়েনের ঘোষণা দিয়েছে। এ তথ্য জানিয়েছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার নিজেই।

মঙ্গলবার আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, স্টারমার সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে বলেন, ‘সাইপ্রাস এবং সেখানে অবস্থিত ব্রিটিশ সামরিক কর্মীদের নিরাপত্তার জন্য যুক্তরাজ্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমি সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি। আমরা কাউন্টার-ড্রোন সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠাচ্ছি। এছাড়া এইচএমএস ড্রাগন এই অঞ্চলে মোতায়েন করা হবে।’

সূত্র : আল-জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন