কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ধ্বংস, ক্ষেপণাস্ত্র হামলায় ১১০ কোটি ডলারের ক্ষতি

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে আরও তীব্র রূপ নিয়েছে। তেহরান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে ইরানের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংস হওয়া রাডার হলো AN/FPS-132, যার আনুমানিক মূল্য ১১০ কোটি ডলার। এই হামলায় মার্কিন সামরিক পর্যবেক্ষণ ব্যবস্থা মারাত্মকভাবে নষ্ট হয়েছে।
উপসাগরীয় অঞ্চলের এই রাডারটি যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। এর ধ্বংস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ইরানি সূত্রের খবর, এই রাডার লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে, যা মার্কিন সামরিক ক্ষমতার ওপর প্রভাব ফেলতে সক্ষম। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পেন্টাগন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এই ঘটনা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, সামরিক সম্পদ ধ্বংসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানও দুর্বল হয়ে পড়তে পারে।
মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনার মধ্যে কাতারে রাডার ধ্বংস ঘটার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
(ঢাকাটাইমস/৪ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































