সৌদি আরবে সিআইএ’র স্টেশনে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১১:২২
অ- অ+

সৌদি আরবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। রয়টার্সের সূত্র জানিয়েছে, সোমবার রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে অবস্থিত সিআইএ স্টেশনে সরাসরি একটি ইরানি ড্রোন আঘাত হানে। তবে সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

সূত্রটি জানিয়েছে, ড্রোন বিস্ফোরিত হয়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা এবং স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিল কি না তা নিশ্চিত করা যায়নি।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের স্থাপনা লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। সৌদি আরবে সিআইএ স্টেশনের হামলাও এর অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, কাতার সরকার জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (IRGC) সঙ্গে যুক্ত দুটি ‘স্লিপার সেল’ শনাক্ত করে সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। কাতার নিউজ এজেন্সি জানায়, আটক ১০ সন্দেহভাজনের মধ্যে সাতজনকে গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তিনজনকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে নিয়োজিত করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন এবং গুপ্তচরবৃত্তি ও নাশকতার মিশনে নিয়োজিত থাকার তথ্য দিয়েছেন।

কাতারি কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে সংবেদনশীল স্থাপনার অবস্থান ও স্থানাঙ্ক, যোগাযোগ যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে এই উত্তেজনা নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের অবস্থান শক্ত অবস্থায় রয়েছে।

(ঢাকাটাইমস/৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ১৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআরবি, আসছে নতুন আইন
নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান, রোমাঞ্চকর ম্যাচে ২-২ ড্র
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা