মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১৬:২০| আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৭:৪০
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিস্তৃত হওয়ায় বৈশ্বিক আর্থিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বাজার তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় বুধবার ভোর ০৪টা ৫৩ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ১৫৭ দশমিক ৩০ ডলারে পৌঁছায়। আগের দিনের তুলনায় এটি ১ দশমিক ৪ শতাংশ বেশি। এর আগের সেশনে স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ১৬৫ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পায়, যা দামের ওপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে স্বর্ণবাজারে এই অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া