ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদরদপ্তরে হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মার্চ ২০২৬, ১৮:৪৪
অ- অ+

ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদর দপ্তরে ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে উত্তর ইসরাইলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। খবর ফরাসি বার্তা সংস্থার (এএফপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে মধ্য ইসরাইলে অবস্থিত প্রতিষ্ঠানটির সদর দপ্তর লক্ষ্য করে মানববিহীন উড়ন্ত যান পাঠানো হয়। হিজবুল্লাহ দাবি করেছে, লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরাইলি হামলার জবাবে রাত ২টার দিকে এই অভিযান চালানো হয়েছে।

পৃথক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ভোরের আগে উত্তর ইসরাইলের একটি মানববিহীন উড়ন্ত যান নিয়ন্ত্রণ ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মানববিহীন উড়োজাহাজ, উপগ্রহ ও মহাকাশ প্রযুক্তিসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সরঞ্জাম উৎপাদন করে। হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরাইলি কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া