ট্রাম্প নিজে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে চান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে সরাসরি যুক্ত করতে হবে। তার পছন্দ ছাড়া অন্য কাউকে ইরানের নেতা হিসেবে মেনে নেবেন না তিনি।
মার্কিন প্রেসিডেন্ট এও জানিয়েছেন, ইরানের সদ্য নিহত সুপ্রিম লিডার খামিনির ছেলে মোজতবাকে নতুন নেতা হিসেবে মানবেন না তিনি।
গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যম এক্সিওসকে এমন তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।
গত শনিবার ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে যৌথ হামলায় হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরশু দিন সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, দেশটির নতুন সুপিম লিডার হিসেবে খামেনির ছেলে মোজতবাকে নির্বাচিত করা হয়েছে। যদিও ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি।
এমন সংবাদে ডোনাল্ড ট্রাম্প জানিয়ে বলেন, “খামেনির ছেলে মোজতবা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন কাউকে ইরানের নেতা হিসেবে চাই যিনি ইরানে শান্তি ও সমৃদ্ধি আনবেন।”
৫৬ বছর বয়সী মোজতবা খামেনির মোজতবার সঙ্গে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের গভীর সম্পর্ক রয়েছে। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে দেশটির কোনো রাষ্ট্রীয় দায়িত্বে কখনো ছিলেন না।
গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনারা। এরপর দেশটির নতুন প্রেসিডেন্ট মাদুরো সরকারের ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।
গত সপ্তাহে এক বক্তব্যে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলা এখন আমাদের নতুন বন্ধু।’ তিনি জানান, মাদুরোকে অপহরণের পর থেকে এখন পর্যন্ত তারা ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ন ব্যারল তেল পেয়েছেন।
(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












