সপ্তম দিনে মার্কিন মিত্রদের ওপর ইরানের হামলা আরও জোরদার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর হামলা অব্যাহত রেখেছে। আজ শুক্রবার সপ্তম দিনের মতো উপসাগরীয় অঞ্চলে এই হামলা চালাল ইরান।
এর মধ্যে কাতার, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে ড্রোন-মিসাইল হামলা চালিয়েছে ইরানের রেভ্যলুশনারি গার্ড (আইআরজিসি)।
সংবাদমাধ্যমের খবরে জানা যাচ্ছে, শুধু কাতারেই ছোড়া হয় ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে ছোড়া হয় প্রায় দেড় শ ড্রোন ও মিসাইল। কুয়েতে ভূপাতিত করা হয় কয়েকটি মিসাইল।
বাহরাইনের প্রধান জ্বালানি তেল পরিশোধনাগারে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় স্থাপনাটি। এছাড়া দেশটির রাজধানী মানামায় দুটি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা করা হয়।
(ঢাকাটাইমস/৬মার্চ/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












