শিশু যৌনপাচার অভিযোগ, মালয়েশিয়ায় বাংলাদেশি জুবাইদুলকে যেভাবে ধরল এফবিআই

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১৪:৫৯
অ- অ+

আন্তর্জাতিক শিশু যৌনপাচার নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে দীর্ঘ দুই বছর ধরে পলাতক বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিনকে (২৮) গ্রেপ্তার করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (এফবিআই)। মালয়েশিয়া থেকে গ্রেপ্তারের পর তাঁকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করা হয়েছে।

আজ শুক্রবার এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল এক্স হ্যান্ডলে এই তথ্য জানিয়েছেন।

এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুবাইদুল আমিনের বিরুদ্ধে ২০২২ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের যৌন শোষণের একটি বড় চক্র চালানোর সুনির্দিষ্ট অভিযোগ ছিল। এরপর থেকেই তাকে গ্রেপ্তারে জাল বিছিয়েছিল মার্কিন গোয়েন্দারা।

জানা যায়, এফবিআইয়ের কুয়ালালামপুর শাখা এবং মালয়েশিয়া সরকারের প্রত্যক্ষ সহায়তায় দেশটিতে আত্মগোপনে থাকা জুবাইদুলকে আটক করা হয়। পরে তাকে মালয়েশিয়া থেকে উড়োজাহাজে করে যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে আসা হয়। আজই তাকে স্থানীয় আদালতে হাজির করার কথা রয়েছে।

এফবিআই জানিয়েছে, এই মামলার তদন্তে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। জুবাইদুলের এই আন্তর্জাতিক চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং তারা কীভাবে কার্যক্রম পরিচালনা করত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি, গ্রহণ ও বিতরণের ষড়যন্ত্রসহ শিশু শোষণের একাধিক অভিযোগ আনা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সাইবারস্টকিং, দুটি গুরুতর পরিচয় চুরি এবং পাঁচটি অর্থ জালিয়াতির (ওয়্যার ফ্রড) অভিযোগ রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন