যে কারণে ট্রাম্পের সঙ্গে দেখা করলেন লিওনেল মেসি

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ১৬:০৯
অ- অ+

হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন লিওনেল মেসি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়। মেসি ইন্টার মিয়ামির অধিনায়ক হিসেবে অংশ নেন।

হোয়াইট হাউসে এটি ছিল মেসির প্রথম সফর। সংবর্ধনা শেষে প্রেসিডেন্ট ট্রাম্প দলটিকে ওভাল অফিসেও আমন্ত্রণ জানান।

হোয়াইট হাউসের ইস্ট রুমে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রবেশ করেন মেসি এবং ইন্টার মিয়ামির সহ-মালিক হোর্হে মাস। পরে মাস এবং দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো ট্রাম্পকে ইন্টার মিয়ামির জার্সি ও একটি ঘড়ি উপহার দেন।

২০২৩ সালের জুলাইয়ে তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেন। এর আগে তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে এক নৈশভোজে অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাচ্ছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি, হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন