ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া যুদ্ধ থামবে না: ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০২৬, ২১:২৫
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পক্ষ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া এই যুদ্ধ বন্ধ করার আর কোনো বিকল্প পথ নেই। তেহরান যদি এই দাবি মেনে নেয় এবং নতুন নেতৃত্ব নিয়োগ করে, তবে দেশটির অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

আজ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সরাসরি বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না।

ট্রাম্পের এই কড়া বার্তা এমন এক সময়ে এল যখন ইসরায়েলি বাহিনী তেহরানের সরকারি স্থাপনা এবং বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ চালাচ্ছে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের ওপর মার্কিন হামলা এখন ‘আরও বাড়তে চলেছে।’

ইরান যুদ্ধে হুমকির মুখে চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনাইরান যুদ্ধে হুমকির মুখে চীনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

ট্রাম্প জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি নতি স্বীকার করে, তবে যুক্তরাষ্ট্র এবং তাঁর মিত্ররা দেশটিকে ‘ধ্বংসের কিনারা থেকে ফিরিয়ে আনতে’ কাজ করবে। তিনি প্রতিশ্রুতি দেন, ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও বড়, উন্নত এবং শক্তিশালী করে তোলা হবে।

তবে এই সহায়তার জন্য একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে অবশ্যই তাঁর ভাষায় একজন ‘মহান এবং গ্রহণযোগ্য নেতা’ বেছে নিতে হবে।

তিনি ট্রুথ সোশ্যালের ওই পোস্টের শেষে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’(মাগা)-এর আদলে নতুন একটি স্লোগান দেন—‘মেক ইরান গ্রেট এগেইন (মিগা)’ বা ইরানকে আবারও মহান করে তোলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ নেতা-কর্মী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
পদ্মায় পানি বেড়ে ৩ জেলায় বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ