গুলশানে ম্যানহোল থেকে ৫ সদ্যজাত কুকুরছানা উদ্ধার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৬, ১৬:০৩
অ- অ+

রাজধানীর গুলশানে গভীর রাতে ম্যানহোলের সুয়ারেজ লাইনে আটকে পড়া পাঁচটি সদ্যজাত কুকুর ছানাকে উদ্ধার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ঘটনা শনিবার রাতের। প্রতিমন্ত্রী বাসায় ফেরার পথে কুকুর ছানাগুলোর অস্বাভাবিক চিৎকার শুনে গাড়ি থেকে নামেন এবং ছানাগুলোর উপস্থিতি বুঝতে পারেন। পরে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সহযোগিতায় ছানাগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি গুলশান-১ এর ১৩৮ নম্বর রোডে পৌঁছালে হঠাৎ সুয়ারেজ লাইন থেকে কুকুর ছানার আর্তনাদ শুনতে পান। সন্দেহ হলে তিনি গাড়ি থামিয়ে শব্দের উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে রাস্তার পাশে একটি গভীর ম্যানহোলের ভেতরে পাঁচটি সদ্যজাত কুকুর ছানা আটকে থাকতে দেখেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা প্রথমে নিজেরাই ছানাগুলো উদ্ধারের চেষ্টা করেন। তবে ম্যানহোলটি দুর্গম হওয়ায় প্রাথমিক চেষ্টা সফল হয়নি। পরে তিনি বনবিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন বাওয়া’র সদস্যরা। দীর্ঘ সময় ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার তৎপরতা চালিয়ে একে একে পাঁচটি ছানাকেই ওপরে তুলে আনা হয়। উদ্ধার হওয়া ছানাগুলোর চোখ এখনো ফোটেনি বলে জানা গেছে। পরে সেগুলোকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর এমন মানবিক উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা ও প্রাণীপ্রেমীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রাণীকুলের প্রতি মমতা দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। ছানাগুলোর চিৎকার শুনে নিজেকে স্থির রাখতে পারিনি। সবাই মিলে তাদের বাঁচাতে পেরে ভালো লাগছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক উদ্যোগ এবং সঠিক সময়ে খবর দেওয়ার কারণেই নতুন প্রাণগুলো রক্ষা পেয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি