ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিত, বিশ্ববাজারে কমল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ১০:০৬
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে—এমন ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।

আজ মঙ্গলবার সকালে এশীয় বাজারে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৫০ ডলারে নেমে আসে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। তবে এই দরপতনের পরও সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় তেলের বর্তমান দাম প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে।

বিশ্লেষকদের মতে, সোমবার ট্রাম্পের দেওয়া এক বক্তব্যের পরই তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা শুরু হয়। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যাবে।

তেলের দাম কমার প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও পড়েছে। মঙ্গলবার লেনদেনের শুরুতেই জাপানের নিক্কেই–২২৫ সূচক প্রায় ২ দশমিক ৮ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৫ শতাংশের বেশি বেড়েছে।

বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অনেক দেশই উপসাগরীয় অঞ্চলের তেলের বড় আমদানিকারক। ফলে জ্বালানির উচ্চমূল্যের কারণে গত কয়েক দিন ধরে এ অঞ্চলের বাজারগুলো চাপের মুখে ছিল। তেলের দাম কমায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

(ঢাকাটাইমস/১০ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন