ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, ১৩:০৮
অ- অ+

ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে বানতারগেবাং নামে দেশের বৃহত্তম আবর্জনা স্তূপ বা বর্জ্যভূমিধসের ঘটনায় মাটির নিচ থেকে ৭ জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জাকার্তার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকারীরা গত রোববার তিনটি এবং গতকাল সোমবার আরও চারটি মৃতদেহ উদ্ধার করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত রোববার বিকেলে বানতারগেবাংয়ে রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত একটি বর্জ্যস্থল—ভূমিধসের ঘটনায় আটকা পড়া ট্রাক ও খাদ্যদোকানগুলো চাপা পড়ে যায়। এতে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকর্মীরা হতাহতদের খুঁজে বের করতে ব্যাকহো, ট্র্যাকিং কুকুর এবং থার্মাল ড্রোন ব্যবহার করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ভারী বৃষ্টির ফলে এই ধসের ঘটনা ঘটেছে।সূত্র: বাসস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন