ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে ডিএমপি: সরওয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০২৬, ১৬:২৪| আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৬:২৭
অ- অ+

আসন্ন ঈদে রাজধানী ছাড়তে থাকা যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সভায় তিনি বলেন, ঈদের সময় রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ নিজ নিজ গন্তব্যে চলে যান। এ সময় ছিনতাই, অজ্ঞান বা মলম পার্টিসহ নানা ধরনের অপরাধের ঝুঁকি থাকে। এসব অপতৎপরতা ঠেকাতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, শতভাগ সততা বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ও কর্মদক্ষতা বাড়াতে হবে। ঈদে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বিশেষ নজরদারি রাখতে হবে। বিশেষ করে গাবতলী বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ডিএমপির নজরদারি জোরদার করা হবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিটভিত্তিক টহল বাড়ানো হবে, যাতে পুলিশের উপস্থিতি দৃশ্যমান থাকে। পাশাপাশি ঈদের বাজার ও শপিং মলগুলোতে স্থাপিত সিসিটিভি ক্যামেরা সচল আছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

সভায় ফেব্রুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় বিশেষ অবদানের জন্য ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির বিভিন্ন ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি