ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ০৮:১৬| আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৮:৫০
অ- অ+

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার রাতে দক্ষিণ লেবানন থেকে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। সাইরেনের শব্দের মাঝেই তেলআবিবের রাতের আকাশ মিসাইলের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে গণহত্যাকারী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর এটি অন্যতম রাত ছিল, যখন বহু ক্ষেপণাস্ত্র ইসরাইলে গিয়ে আঘাত হানে। খবর আল জাজিরা’র।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়, নতুন স্থাপিত ‘ব্লাত’ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এটি “আল-কুদস ডে অপারেশন”-এর অংশ হিসেবে পরিচালিত হয়।

হিজবুল্লাহ জানায়, প্রতি বছর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে পালিত কুদস ডে উপলক্ষে এ অভিযান চালানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এটিকে হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

হিজবুল্লাহ জানিয়েছে, তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সামরিক ঘাঁটিকে নিশানা করে দূরপাল্লাহর ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এলাকাটিতে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর সদরদপ্তর রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নতুন এক মোড় নিতে পারে। বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখছে আন্তর্জাতিক মহল।

(ঢাকাটাইমস/১৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন