ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৭
অ- অ+

ইরানে খারগ দ্বীপের সামরিক স্থাপনায় অতর্কিত বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর এক পোস্টে ট্রাম্প বলেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তারা ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি দ্বীপের তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালি দিয়ে জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে হস্তক্ষেপ করার জন্য কিছু করে, তাহলে আমি অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবো।

এ ছাড়া ট্রাম্প ইরানকে অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের যা অবশিষ্ট আছে- যা খুব বেশি নয়, তা সংরক্ষণ করার আহ্বান জানান।

টানা ১৫ দিন ধরে ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির অতর্কিত হামলায় ইরানে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

উল্লেখ্য, ইরান উপকূলে হরমুজ প্রণালির কাছে অবস্থিত খারগ দ্বীপ। তেলের অভয়ারণ্যখ্যাত ভূখণ্ডটি ইসলামি প্রজাতন্ত্রের জন্য যতখানি তাৎপর্য বহন করে তার চেয়ে বেশি জরুরি বিশ্ব তেল বাজারের জন্য। ইরানের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০-৯৫ শতাংশ এই দ্বীপের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি হয়।

দেশটির অর্থনীতির 'হৃৎপিণ্ড' বা 'লাইফলাইন' হিসেবে পরিচিত এ ভূখণ্ডেই রয়েছে ইসলামি প্রজাতন্ত্রের প্রধান বন্দর ও সবচেয়ে বড় নৌপথ যেটি মূলত তেল ও গ্যাস পরিবহণের জন্য ব্যবহার হয়।

(ঢাকাটাইমস/১৪ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন