সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৭:১৬| আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৭:১৯
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে শফিকুর রহমান এবং উপনেতা হিসেবে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ত্রয়োদশ সংসদে সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়ে গঠিত দল বা জোটের নেতা হিসেবে শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

একই প্রজ্ঞাপনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও উল্লেখ করা হয়। সংসদের কার্যপ্রণালী বিধি এবং বিরোধীদলীয় নেতা উপনেতা সম্পর্কিত আইনের আওতায় স্পিকার স্বীকৃতি প্রদান করেছেন।

সংসদীয় মর্যাদাক্রম অনুযায়ী বিরোধীদলীয় নেতা পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা সুযোগ-সুবিধা ভোগ করেন। ফলে শফিকুর রহমানের এই স্বীকৃতি সংসদীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদার দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়। একই দিনে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা এবং নাহিদ ইসলামকে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

তবে সে সময় স্পিকার নির্বাচিত না হওয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পরে ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল নির্বাচিত হওয়ার পর বিরোধীদলীয় নেতা উপনেতার স্বীকৃতির প্রজ্ঞাপন জারি করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা