আমির খানের বিয়ে আগামীকাল, উপস্থিত থাকবেন দুই প্রাক্তন স্ত্রীও!

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৫:২৩
অ- অ+

হলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। আগামীকাল রবিবার (৫ জুলাই) তিনি প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, তারকা-নির্ভর বড় আয়োজনের পরিবর্তে একেবারেই ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনেই সম্পন্ন হবে এই বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত থাকবেন।

আয়োজনে অতিথি তালিকা সীমিত রাখা হয়েছে। পরিবারের সদস্য, কাছের বন্ধু ও নির্বাচিত কিছু ব্যক্তিকে নিয়েই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, আমির খানের জীবনের গুরুত্বপূর্ণ দুই অধ্যায়ের সাক্ষী তার সাবেক দুই স্ত্রীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পাশাপাশি তাদের সন্তানরাও বাবার নতুন জীবনের এই বিশেষ মুহূর্তে অংশ নেবেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পরবর্তীতে বিচ্ছেদের মধ্য দিয়ে সম্পর্ক শেষ হয়। তবে দুই সাবেক স্ত্রী ও সন্তানদের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, যা এই অনুষ্ঠানে প্রতিফলিত হবে বলে ধারণা করা হচ্ছে।

গৌরী স্প্র্যাটের এটি দ্বিতীয় বিয়ে। তার আগের সংসারের একটি পুত্রসন্তান রয়েছে। অন্যদিকে আমির খানের তিন সন্তানসহ দুই পরিবারের সন্তানরাও এই নতুন পারিবারিক সম্পর্কের অংশ হিসেবে উপস্থিত থাকবে।

সম্প্রতি এক ভিডিও বার্তায় আমির খান জানান, তিনি বড় আয়োজনের পরিবর্তে পারিবারিক আন্তরিকতা ও ঘনিষ্ঠ মুহূর্তকে বেশি গুরুত্ব দিচ্ছেন। একই সঙ্গে ভক্তদের কাছে তিনি নতুন জীবনের জন্য শুভকামনা ও আশীর্বাদ কামনা করেন।

আমির খানের এই বিয়ে ঘিরে ইতোমধ্যে বলিউড অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তারকাখচিত জাঁকজমকের বদলে পারিবারিক সম্পর্ক ও সংযত আয়োজনকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্তকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন।

(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
লাল পতাকায় সজ্জিত খামেনির দাফন অনুষ্ঠান, কফিনের ওপর আরবিতে লেখা শ্রদ্ধাঞ্জলি
চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা