ভারত মহাসাগরে জাহাজে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, ১৮:৩৫
অ- অ+

ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজে হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’–তে হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়া হবে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সাক্ষাৎকারে আমির হাতামি বলেন, শান্তিপূর্ণ একটি মিশন শেষ করে দেশে ফেরার পথে আইআরআইএস দেনা জাহাজটি সম্পূর্ণ বিনা উসকানিতে হামলার শিকার হয়। এতে জাহাজটির শতাধিক ক্রুর মধ্যে বহুজন নিহত হন। তিনি বলেন, ‘আমরা এই হামলার উপযুক্ত জবাব দেব।’

তিনি আরও বলেন, আইআরআইএস দেনা–এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সমুদ্রসীমা রক্ষা এবং নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম শহরে আন্তর্জাতিক নৌ-মহড়া ‘মিলন ২০২৬’ আয়োজন করা হয়। ৭০টির বেশি দেশ এ মহড়ায় অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল ইরানও। মহড়ায় অংশ নিতে ইরানের নৌবাহিনী তাদের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা পাঠিয়েছিল।

মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয় বলে ইরানি সূত্রের দাবি। এতে জাহাজটিতে থাকা ১০৪ জন ক্রুর মধ্যে ৯৪ জন নিহত হন।

নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। গতকাল শুক্রবার সেগুলো তেহরানে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ১৩ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
র‌্যাবের নাম বদলে হচ্ছে এসআরবি, আসছে নতুন আইন
নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান, রোমাঞ্চকর ম্যাচে ২-২ ড্র
চেয়ারম্যানসহ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা