ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করেছে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল।
বুধবার এই দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
তিনি জানান, কোনো উচ্চপদস্থ ইরানি কর্মকর্তাকে লক্ষ্যবস্তু করলে অতিরিক্ত অনুমতি ছাড়াই তাকে হত্যা করার অনুমতি সামরিক বাহিনীকে দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কাৎজ বলেন, ‘গত রাতে ইরানের গোয়েন্দামন্ত্রী খাতিবকেও নির্মূল করা হয়েছে।’
খাতিবের হত্যার দাবি এমন সময় উঠেছে, যখন এর আগে ইসরায়েল ইরানের শক্তিশালী নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সোলেইমানিকেও হত্যা করেছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করে, যার মধ্যে খাতিবও ছিলেন।
তথ্যসূত্র: রয়টার্স ও আল-জাজিরা
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












