সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে পূর্ণ হচ্ছে। ফলে দেশটিতে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার রাতে দেশটির চাঁদ দেখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে খালিজ টাইমস।
খবরে বলা হয়েছে, সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে বৃহস্পতিবার রমজানের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
ইসলামি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই বিশ্বজুড়ে মুসলিমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।
গালফ নিউজ প্রতিবেদনে আরও জানায়, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখা নয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ইসলামি মাস নির্ধারণ করে। তার ভিত্তিতে এই দুই দেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপন করবে। আর সিঙ্গাপুরে ঈদ উদ্যাপন করা হবে শনিবার।
(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












