আফগানিস্তান, নাইজার ও মালিতে ঈদুল ফিতর উদযাপন হচ্ছে আজ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, ১১:৪৪
অ- অ+

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

বুধবার সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয়ভাবে চাঁদ দেখার ভিত্তিতে রমজান মাস সমাপ্ত ঘোষণা করে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর ফলে এক মাস সিয়াম সাধনা শেষে এসব দেশের মুসলিমরা আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতরের তারিখ ভিন্ন হতে পারে। এ কারণে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও অন্য দেশে একদিন পর ঈদ পালিত হয়।

(ঢাকাটাইমস/১৯ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন