মনিপুরে ঈদের নামাজ পড়লেন জামায়াত আমির

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২১ মার্চ ২০২৬, ১০:৩৫
অ- অ+

রাজধানীর মিরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ জামাতে অংশ নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (মূল বালিকা ক্যাম্পাস) মাঠে অনুষ্ঠিত জামাতে তিনি উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক মুসল্লি নামাজ আদায়ের জন্য সেখানে সমবেত হন। বিরোধীদলীয় নেতার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ডা. শফিকুর রহমানসহ উপস্থিত মুসল্লিরা।

মোনাজাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার