নিউইয়র্কে বিমানবন্দরে রানওয়েতে প্লেন-গাড়ির সংঘর্ষে পাইলটসহ নিহত ২, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৬, ১২:২৪| আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৪:৪৯
অ- অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে দমকল বাহিনীর একটি গাড়ির সংঘর্ষে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িটিতে থাকা দুজন আহত হয়েছেন।

স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৩৮ মিনিটে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

দুর্ঘটনায় প্লেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ছবি ও ভিডিওতে দেখা গেছে।

প্লেনটি মন্ট্রিয়াল থেকে আসছিল। এতে ৭২ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন। প্লেনটি মন্ট্রিয়ালের মন্ট্রিয়াল-ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত সাড়ে ১০টার কিছু পর উড্ডয়ন করে প্রায় এক ঘণ্টা পরে নিউইয়র্কে পৌঁছায়।

সংঘর্ষের ঠিক আগে বিমানটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ মাইল বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানটি ধাক্কা খেয়েছে। তবে এ ঘটনায় আরও কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিতভাবে জানানো হয়নি।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করে এবং সোমবার দুপুর পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার কথা জানিয়েছে।

দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল অডিওতে দেখা যায়, একটি অপারেশন ট্রাককে রানওয়ে পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কয়েক সেকেন্ড পরই নিয়ন্ত্রণকক্ষ থেকে ট্রাকটিকে থামেতে জরুরি নির্দেশ দেওয়া।

এরপরই সংঘর্ষের কথা জানা যায়।

যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা এ ঘটনায় তদন্ত দল পাঠাচ্ছে।

দুর্ঘটনার আগেই খারাপ আবহাওয়া, হালকা বৃষ্টি ও কুয়াশার কারণে ফ্লাইট বিঘ্নের সতর্কতা দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স জেলার পূর্ব এলহার্স্ট এলাকায় অবস্থিত।

(ঢাকাটাইমস/২৩ মার্চ/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তারেক রহমান-এরদোয়ান বৈঠক: রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস
নেতানিয়াহু অধ্যায়ের অবসান, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য
ঘুষ সুদ এসব পাপ ও সীমা লঙ্ঘন