বালিয়াকান্দিতে বোনের স্বামীকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতন ও কুপিয়ে হত্যাচেষ্টা, প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১৫:০৪| আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৫:৪২
অ- অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বোনের স্বামীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রধান আসামী সুমন সরকারকে গ্রেপ্তার করেছে বালিয়াকান্দি থানা পুলিশ।

মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে সুমন সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের বাসিন্দা খোকন ভূইয়ার ছেলে শান্ত ভূইয়া সুমন সরকারের বোনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে শান্তর দাম্পত্য জীবন ভালো চললেও কারের সঙ্গে শান্তর বিরোধ চলছিল। এজন্য বিভিন্ন সময় শান্ত ভূইয়াকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল সুমন সরকার।

সবশেষ গত গত ২১ মার্চ ঈদের দিন বিকাল সাড়ে ৩টার দিকে শান্ত ভূইয়া ও তার দুই চাচাতো ভাই নানা বাড়িতে যাওয়ার পথে সুমন তাদের দেখে। পরে একই দিন রাত সাড়ে ৭টার দিকে বাড়ি ফেরার সময় নবাবপুর ইউনিয়নের বাহেরপাড়া এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা সুমন সরকারসহ তাদের সঙ্গে থাকা বেশ কয়েকজন মিলে শান্তদের পথরোধ করে।

এসময় প্রধান আসামী সুমন সরকারসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। সুমন সরকার ধারালো অস্ত্র দিয়ে শান্ত ভূইয়ার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে তার চাচাতো ভাই আলামিন ও রেজাউলকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। এক পর্যায়ে শান্তকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতন করা হয় বলে অভিযোগে রয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর অবস্থায় আলামিন ও রেজাউলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী শান্তর বাবার অভিযোগের ভিত্তিতে বালিয়াকান্দি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামী করা হয়েছে। মামলাটির প্রাথমিক তদন্তে সুমন সরকারের সম্পৃক্ততা পাওয়া গেলে আজ ভোররাতে তাকে করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রী হালদার।

(ঢাকাটাইমস/২৪ মার্চ/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় প্রযুক্তির ছোঁয়া, বসেছে ক্যামেরা-মনিটর
দেশের বিভিন্ন অঞ্চলে ৪ দিনের বৃষ্টি ও তাপমাত্রার পূর্বাভাস
ফেরদৌসী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান