খুলছে বন্ধ থাকা শ্রমবাজার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৬, ১৭:৩৪
অ- অ+

মালয়েশিয়াসহ বন্ধ থাকা শ্রমবাজারগুলো পুনরায় চালুর পাশাপাশি অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এই ইতিবাচক ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় মালয়েশিয়ার বাজার দ্রুত সচল করার চেষ্টা চলছে এবং থাইল্যান্ডের মতো নতুন বাজারে জনশক্তি রপ্তানির জটিলতা কাটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাওয়া ঠেকাতে সরকার একটি নির্দিষ্ট ব্যয় কাঠামো বা রেট নির্ধারণ করে দিচ্ছে। এর ফলে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে এবং সাধারণ কর্মীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

মালয়েশিয়ার বাজার নিয়ে দুই দেশের সরকারি পর্যায়ে ফলপ্রসূ আলোচনা চলছে এবং দ্রুতই সেখানে বড় আকারে কর্মী পাঠানো শুরু হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন কাজে বাংলাদেশি কর্মীদের বিশাল চাহিদাকে কাজে লাগাতে তাদের ভাষা দক্ষতায় বিশেষ গুরুত্ব দিচ্ছে মন্ত্রণালয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটা ব্র্যান্ডের যথাযথ ব্যবহার ও সুরক্ষায় নির্দেশনা
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জন, ৩৬ জনই কন্যাশিশু
The Clutches of Online Gambling and Drugs
টঙ্গীতে মাদকের নিয়ন্ত্রণ দ্বন্দ্বে বাসা ঘেকে ডেকে নিয়ে যুবক কে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা