ফরিদপুরে পরিত্যক্ত অবস্থায় শর্টগানের কার্তুজ ও টিয়ারশেল উদ্ধার

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস (টিআর) সেল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
মঙ্গলবার র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতয়ালী থানার করিমপুর এলাকার কানাইপুর-চাঁদপুর সড়কের পার্শ্ববর্তী একটি কলাবাগান থেকে এসব কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রসামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













