বিয়ে করেছেন শিশুশিল্পী লুবাবা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৬, ২০:৪১
অ- অ+

বাংলাদেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ ও আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন এক অধ্যায়ে পা রেখেছেন। শোবিজের চাকচিক্য আর গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন লুবাবা। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ তার এই আবেগঘন বার্তা ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এর আগেও লুবাবার জীবনযাপনে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। কিছুদিন আগে দীর্ঘ এক পোস্টে তিনি নিজের আধ্যাত্মিক পরিবর্তনের কথা তুলে ধরেন। শোবিজ থেকে দূরে সরে গিয়ে ধর্মীয় অনুশীলনে মনোযোগী হওয়ার বিষয়টি তখনই স্পষ্ট হয়ে ওঠে।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই সাবেক শিশুশিল্পী। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার নতুন জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবন রহমত ও বরকতে পরিপূর্ণ করে দেন।

শোবিজের ঝলমলে দুনিয়া ছেড়ে এক ভিন্ন জীবনধারায় পা রাখা এবং ব্যক্তিগত জীবনে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সব মিলিয়ে সিমরিন লুবাবার এই নতুন যাত্রা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’
রাজবাড়ীর এসপি মনজুর মোরশেদের বদলিজনিত বিদায় সংবর্ধনা
‘বেয়াদব’ ডেঙ্গু মশা এখন রাতেও কামড়ায়: অতিরিক্ত কমিশনার
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’